বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গার্মেন্টস শ্রমিকদের কালো তালিকা ও চাকরিচ্যুতি বন্ধের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:৩০ পিএম

অনলাইন ডাটাবেজের নামে গার্মেন্টস শ্রমিকদের কালো তালিকা ও চাকরিচ্যুতি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বেশ কিছু দিন যাবত কারখানাতে চাকরিচ্যুতের পর শ্রমিকদের কালো তালিকা করা হয়। পরবর্তীতে অন্য কোন কারখানাতে চাকরি হয় না। এমতাবস্থায় বেশকিছু গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে পড়েছে। যার ফলে কেউ কেউ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। বাকিরা মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা আরও বলেন, এভাবে চলতে থাকলে একটি পর্যায়ে সামাজিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। শিল্পাঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাবে। অতএব সরকারের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি এ ধরনের তালিকাভুক্ত করণ অনতিবিলম্বে বন্ধ করা হোক।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম, টেক্সটাইলস গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি স্বাধীন, সাকিল আহম্মেদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close