বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধানমন্ডির সেই ৩০০ কোটি টাকার সম্পত্তি বরাদ্দে স্থিতাবস্থা হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:১০ পিএম

রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি টাকার মূল্যের একটি বাড়িকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে বরাদ্দ ও সেখানে অবকাঠামো নির্মাণের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি ওই সম্পত্তি অধিগ্রহণ ও বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জনগণের জন্য সংরক্ষণ করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।

এর আগে ২০২২ সালের নভেম্বরে হাইকোর্ট ধানমন্ডির ২ নম্বর রোডের ২৯ নম্বর বাড়িটি সরকারের পরিত্যক্ত সম্পত্তি বলে রায় দেন। একইসঙ্গে তথ্য গোপন করে মালিকানা দাবি করে রিট করার অভিযোগে সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান জানান, বাড়িটি ১৯৭২ সালে মালিক কর্তৃক পরিত্যাগ করার পর সরকার এটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে দখলে নেয়। পরবর্তী সময়ে তোয়াব খান, আবেদ খানসহ কয়েকজন উত্তরাধিকার দাবি করে মামলা করেন, তবে প্রথম সেটেলমেন্ট কোর্ট সরকারের দখল ও নিয়ন্ত্রণকে বৈধ ঘোষণা করে।

এরপর এস. নেহাল আহমেদ নামে একজন ১৯৮৭ সালের একটি আবেদন দেখিয়ে ১৯৯৬ সালে আবার মামলা করেন। সেখানে পর্যাপ্ত কাগজপত্র ও সাক্ষ্য উপস্থাপন না করেও তার পক্ষে রায় দেয়া হয়। সেই রায়ের ভিত্তিতেই নেহাল আহমেদ হাইকোর্টে দুটি রিট দায়ের করেন।

অন্যদিকে সাংবাদিক আবেদ খান ২০১৫ সালে আবার রিট করে ওই বাড়ির মালিকানা দাবি করেন। কিন্তু সেটেলমেন্ট কোর্টের রায় গোপন করার অভিযোগে আদালত তাকে জরিমানা করে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   হাইকোর্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close