বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মনোনয়ন ফরম নেয়ার আগেই
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ৪:২৬ PM
অর্ধশতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে মিছিল ও স্লোগান দিতে দিতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন তিনি

অর্ধশতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে মিছিল ও স্লোগান দিতে দিতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন তিনি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কবি জসিমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিমের বিরুদ্ধে। 

আজ সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে মিছিল ও স্লোগান দিতে দিতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন তিনি। মনোনয়ন সংগ্রহের পরও তারা সিনেট ভবনের তৃতীয় তলায় একই স্লোগান দেয়। যা নিয়ে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, “মিছিলে তারা প্রায় ৫০-৬০ জনের মতো নেতাকর্মী ছিল। তারা ‘নব্বইয়ের হাওয়া, এখনো বহমান’, ‘আমার ভাই তোমার ভাই, হামিম ভাই হামিম ভাই’সহ নানা স্লোগান দেয়।”

উল্লেখ্য, ডাকসুর আচরণবিধি অনুযায়ী কোন প্রার্থী মনোনয়ন পত্র তোলার সময় ও জমা দেওয়ার সময় কোন মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না। এছাড়াও, এসময় সাথে সর্বোচ্চ ৫ জন সমর্থক থাকতে পারবে বলে আচরণবিধিতে উল্লেখ রয়েছে। 

অভিযোগের বিষয়ে তানভীর বারী হামিম বলেন, “ছাত্রলীগ আমলে শিক্ষার্থীরা মনের ভাব প্রকাশ করতে পারেনি। দীর্ঘদিন পর ডাকসুর উৎসব মুখর পরিবেশে তাদের আনন্দের বহিঃপ্রকাশ এই মিছিল।”

আচরণবিধি নিয়ে তিনি বলেন, “আমরা রিটার্নিং কর্মকর্তার রুমে নিয়ম মেনে ৫ জনই প্রবেশ করেছি। সেখানে কোন স্লোগানের ঘটনা ঘটেনি। কাগজ-কলমে অনেক কিছুই লেখা থাকে তবে শিক্ষার্থীরা এটা করেছে তাদের আনন্দের জায়গা থেকে।”

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য ড. গোলাম রব্বানী বলেন, “এটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন আগামীতে এটি আর না করে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মনোনয়ন   ফরম   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close