বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুলশান ২ এ উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২:০২ পিএম

রাজধানীর গুলশান-২ এলাকায় রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৮ আগস্ট) ডিএনসিসি ও পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘দোকানগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠায় জনসাধারণের চলাচলে ভোগান্তি হচ্ছিল। সেই সঙ্গে এসব জায়গা ঘিরে চাঁদাবাজিও চলছিল। তাই জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে।’

তবে দোকান মালিকরা অভিযোগ করেছেন, তাদের আগে থেকে কোনো নোটিশ বা নির্দেশনা না দিয়েই হঠাৎ অভিযান চালানো হয়েছে, যা অন্যায্য।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ দখলকারীদের জানিয়ে উচ্ছেদ করার বাধ্যবাধকতা নেই। রাস্তার জায়গা দখল করে রাখা আইনত অপরাধ ও দণ্ডণীয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনভোগান্তি কমাতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে।

স্বদেশ প্রতিদিন/এম জামান

আরও সংবাদ   বিষয়:  গুলশান ২   উচ্ছেদ অভিযান   ঢাকা উত্তর সিটি কর্পোরেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close