বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসু নির্বাচনে শিবিরের প‍্যানেল ঘোষণা, ভিপি সাদিক জিএস ফরহাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:৪৩ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ২:৩০ PM


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। 

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। 

কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে এক সংবাদ সম্মেলনে শীর্ষ ৩ প্রার্থীর নাম ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 

পরবর্তীতে প্যানেলের সম্পাদক পদগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ। সেখানে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ঢাবি শিবিরের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নারী অ্যাক্টিভিস্ট উম্মে সালমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক হিনুরুল ইসলাম সাদ্দাম, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজের নাম ঘোষণা করা হয়। 

শিবিরের প্যানেলে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসীম, যিনি একমাত্র ঢাবি শিক্ষার্থী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারান।

এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। ঢাবির ভর্তি পরীক্ষায় তিনি মেধা তালিকায় প্রথম স্থান  অর্জন করেন।

প্যানেলে ছাত্র পরিবহন সম্পাদক পদে ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ মনোনয়ন তুলেছেন। ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে। সেখানে ক্যাম্পাসের বিভিন্ন অ্যক্টিভিস্ট ও মানবাধিকার কর্মীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ডাকসু নির্বাচন   ঢাবি শিবির   ভিপি সাদিক   জিএস ফরহাদ   প্যানেল ঘোষণা   ইনকিলাব মঞ্চ   ছাত্রী সংস্থা   ঢাবি   ঢাবি হলরুম   ঢাকা মহানগর পূর্ব শিবির   আসিফ আব্দুল্লাহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close