বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দীন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৫৯ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় গুলশান থেকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগ রয়েছে।

ডিবি ওয়ারী বিভাগের একটি বিশেষ টিম হঠাৎ অভিযান চালিয়ে গুলশান এলাকার সাথীর নিজ বাসা ঘেরাও করে। তল্লাশি শেষে তাকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নাসির উদ্দীন যাত্রাবাড়ী থানায় দায়ের করা ২০২৪ সালের ৩০ আগস্টের মামলার আসামি। মামলায় অভিযোগ আনা হয়েছে, তিনি আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “নাসির উদ্দীন সাথীকে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ নাসির উদ্দীন তৌহিদ আফ্রিদির বাবা হিসেবে পরিচিত।

ডিবি জানিয়েছে, নাসির উদ্দীনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে। পাশাপাশি, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, আন্দোলনে সহিংসতায় যারা সম্পৃক্ত তাদের সবাইকে আইনের আওতায় আনা 

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নাসির উদ্দীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close