বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ডিম্পলের সঙ্গে বিচ্ছেদ না হলেও আরেক অভিনেত্রীকে বিয়ে করেন রাজেশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৪৯ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৮:৫৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিনেমার মতোই আলো-ছায়ায় মোড়া বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার ব্যক্তিগত জীবন। ১৯৭৩ সালে ক্যারিয়ারের শিখরে থাকা অবস্থায় তিনি বিয়ে করেন ১৬ বছরের কিশোরী ডিম্পল কাপাডিয়াকে। রূপকথার মতো শুরু হলেও, দীর্ঘস্থায়ী হয়নি এই দাম্পত্য জীবন। 

১৯৮২ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তারা, যদিও কখনও আইনি বিচ্ছেদ হয়নি। তবে এবার বিস্ফোরক দাবি নিয়ে এসেছেন অভিনেত্রী অনিতা আডবাণী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, রাজেশ খান্না গোপনে তাকে বিয়ে করেছিলেন। এমনকি এই বিয়ে ডিম্পলের সঙ্গে তার সম্পর্কের আগেই হয়েছিল। অনিতা জানান, দীর্ঘ লিভ-ইন সম্পর্কে থাকলেও তারা কখনো প্রকাশ্যে বিয়ের ঘোষণা দেননি কিন্তু তাদের মধ্যে একটি গোপন বিয়ে হয়েছিল। 

স্মৃতিচারণ করে অনিতা বলেন, “আমাদের বাড়িতে একটি ছোট মন্দির ছিল। তিনি নিজের হাতে আমার জন্য একটি মঙ্গলসূত্র বানিয়েছিলেন। এরপর সোনালি আর কালো চুড়ি পরিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘আজ থেকে তুমি আমার দায়িত্ব।’ ওই রাতেই নিঃশব্দে আমাদের বিয়ে হয়ে যায়।”

অনিতার দাবি, রাজেশ খান্নার জীবনে ডিম্পলের আগেই তিনি এসেছিলেন। কিন্তু তখন তার বয়স কম থাকায় বিয়ে সম্ভব হয়নি। তিনি প্রায় আট বছর ধরে রাজেশ খান্নার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন, তার মৃত্যুর আগ পর্যন্ত।

তবে অনিতার সবচেয়ে বড় অভিযোগ, রাজেশ খান্নার মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা তাকে শেষকৃত্যে অংশ নিতে দেননি। বাংলো 'আশীর্বাদের বাইরে বাউন্সার বসিয়ে তাকে বাধা দেওয়া হয়েছিল। 

অনিতা জানান, ২০১১ সালে রাজেশ খান্নার ক্যান্সার ধরা পড়ে এবং ২০১২ সালের ১৮ জুলাই তিনি মারা যান। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি তার সঙ্গে ছিলেন, কিন্তু শেষ বিদায়ে তাকে বঞ্চিত করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ডিম্পল   রাজেশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close