বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘রেস্তোরাঁ খাতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি বিনিয়োগের অন্যতম প্রতিবন্ধকতা’
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:০৫ পিএম
রেস্তোরাঁ মালিক সমিতির সভা

রেস্তোরাঁ মালিক সমিতির সভা

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ওসমান গনি ও মহাসচিব ইমরান হাসান বলেছেন, সরকারি দপ্তরগুলোর প্রয়োজনীয় কাগজপত্র তৈরির জন্য যে ভোগান্তির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের সেটি রেস্তোরাঁ খাতে বড় বিনিয়োগের অন্যতম প্রতিবন্ধকতা। এসময়, একটি রেস্তোরাঁ কেউ চালু করতে চাইলে আনুমানিক ১৯টি লিখিত অনুমতির প্রয়োজন হয় যা প্রাপ্তির ক্ষেত্রে ওয়ান স্টপ সেবা প্রদানের দাবি জানান তারা।

আজ রবিবার (১৭ আগস্ট)  দুপুরে বগুড়া শহরের জলেশ্বরীতলায় আকবরিয়া মিষ্টি মেলার দ্বিতীয় তলায় আয়োজিত বগুড়ার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি এম রেজাউল করিম সরকার রবিন এবং  সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল।

বক্তারা বলেন, “বর্তমানে তাদের সংগঠনের সারাদেশে প্রায় ৪০ হাজারের মতো সদস্য রয়েছে তবে এই সংখ্যা ন্যূনতম এক লাখে গিয়ে দাঁড়াবে। সংগঠনের নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করলে কেউই ভোগান্তির শিকার হবে না।”

এ সময় সংগঠনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আলী আলাল বলেন, “বগুড়ার ঐতিহ্যবাহী পণ্য দই জিআই স্বীকৃতি পেলেও এখন পর্যন্ত আশানুরূপভাবে তা আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে না। যে উদ্যোগের জন্য প্রয়োজন কেন্দ্রীয় সহযোগিতা।”

তিনি আরো বলেন, “বগুড়ার অর্থনীতিতে রেস্তোরাঁ ও হোটেল সেক্টরের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ মাঝে মাঝেই বিভিন্ন ব্যবসায়ী ছোট ছোট কারণে হয়রানি ও ভোগান্তির শিকার হয়ে থাকেন। এই খাতে হাজার হাজার শ্রমিকের রুজি রুটি হচ্ছে তাই এই খাতকে এগিয়ে নিতে এবং ভোগান্তিহীন সেবা প্রদানের লক্ষ্যে সরকারকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এসময়, কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মেনে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় তারা ঐক্যবদ্ধভাবে এই খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আলাল।

সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আসিফ মাহমুদ তমাল, ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান চৌধুরী, শিল্প ও শ্রম সম্পাদক কে এম হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হোসেনসহ বগুড়ার বিভিন্ন হোটেল ও রেস্তোরার মালিকবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  রেস্তোরাঁ মালিক সমিতি   ওয়ান স্টপ সেবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close