বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
ইতিহাস গড়লেন ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবলের সবুজ গালিচায় এক নতুন ইতিহাস রচিত হলো ব্রাজিলে। ফ্লুমিনেন্সের ৪৪ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ফাবিও পেশাদার ফুটবলে নিজের ১,৩৯০তম ম্যাচে মাঠে নেমে ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিল্টনের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডের সঙ্গে সমতায় পৌঁছে গেলেন।

গতকাল শনিবার (১৬ আগস্ট) ব্রাজিলিয়ান সিরি-আ লিগে ফ্লুমিনেন্সের হয়ে ফোর্তালেজাকে ২-১ গোলে হারানোর ম্যাচেই ধরা দিলো এ অর্জন। প্রায় তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ফাবিও খেলেছেন ইউনিয়াও বান্দেইরান্তে (৩০ ম্যাচ), ভাস্কো দা গামা (১৫০), ক্রুজেইরো (৯৭৬) এবং ফ্লুমিনেন্সের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ।

ম্যাচ শেষে ফাবিও আবেগঘন কণ্ঠে বলেন, ‘ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। বাবা-মা, পরিবার, বন্ধু, স্ত্রী—সবার প্রতি কৃতজ্ঞ আমি। তবে মাঠে আমার প্রথম দায়িত্ব সতীর্থদের সাহায্য করা। ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব হতো না।’

ফাবিওর দীর্ঘ যাত্রা শুধু সংখ্যাতেই নয়, অর্জনেও ভরপুর। ক্রুজেইরোর হয়ে দুইবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ, দুইবার কোপা দো ব্রাজিল জিতেছেন তিনি। ফ্লুমিনেন্সে যোগ দেওয়ার পর হাতে উঠেছে কোপা লিবার্তাদোরেস ও রেকোপা সুদামেরিকানা ট্রফি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও আন্তর্জাতিক ফুটবল ইতিহাস-পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএইচ) উভয়েই শিল্টনের ম্যাচসংখ্যা ১,৩৯০ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে শিল্টন নিজে ১,৩৮৭ দাবি করেন। এ নিয়েও বিতর্ক রয়েছে। তবু তিনি আগেই বলেছিলেন, ফাবিও যদি রেকর্ড ভাঙেন, তিনি সবার আগে অভিনন্দন জানাবেন।

শীর্ষ পাঁচ ফুটবলার (সর্বাধিক ম্যাচ খেলা)

ফাবিও / পিটার শিল্টন – ১,৩৯০**
ক্রিশ্চিয়ানো রোনালদো – ১,২৮৩**
রজেরিও সেনি – ১,২৬৫**
ফ্রান্তিসেক প্লানিচকা – ১,১৮৭**
রেকর্ড ভাঙার দোরগোড়ায়

আগামী মঙ্গলবার কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে আমেরিকা দে কালি-র বিপক্ষে মাঠে নামবে ফ্লুমিনেন্স। সেদিনই ফাবিও শিল্টনকে ছাড়িয়ে যাবেন এবং ফুটবল ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে এককভাবে নিজের নাম লেখাবেন।

৪৪ বছর বয়সেও নিয়মিত প্রথম একাদশে থাকা ফাবিও প্রমাণ করছেন—ফুটবলে বয়স নয়, মানসিক দৃঢ়তাই সবচেয়ে বড় শক্তি।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   ফাবিও   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close