বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ম কঠিন করছে টিকটক
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৩৫ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৫:৪৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে, যা কনটেন্ট নির্মাতাদের জন্য কঠিন নিয়ম হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ব্লগপোস্টে টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, নতুন গাইডলাইনে প্রতিটি নীতির জন্য সংক্ষিপ্ত সারাংশ দেওয়া থাকবে, যাতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন কোনটা অনুমোদিত আর কোনটা নয়। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এই নিয়মগুলো কার্যকর হবে।

টিকটক জানায়, নতুন গাইডলাইনে মিথ্যা তথ্য নিয়ে আরও কঠোর নিয়ম আসছে। পাশাপাশি জুয়া, মদ, তামাক, মাদক, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র সংক্রান্ত নিয়মগুলো একত্র করে একটি নীতিমালায় আনা হচ্ছে। বুলিং ও হয়রানি সংক্রান্ত নীতিতেও পরিবর্তন আনা হচ্ছে।

বর্তমানে টিকটকে জরুরি পরিস্থিতি নিয়ে তৈরি কোনো ভিডিও যাচাই ছাড়া ‘ফর ইউ ফিড এ দেখানো হয় না। নতুন নীতিমালায় বলা হয়েছে, বড় ধরনের সংকট বা নাগরিক ঘটনা সম্পর্কিত ভিডিওগুলোও যাচাইয়ের আগে একইভাবে নিষিদ্ধ থাকবে।

নতুন নীতিমালায় অ্যাকাউন্টস অ্যান্ড ফিচারস বিভাগেও বড় পরিবর্তন আনা হয়েছে। ফলে টিকটকে লাইভ চলাকালে যা কিছু ঘটবে, তার দায়ভার সম্পূর্ণভাবে নির্মাতার হবে। এমনকি ভয়েস-টু-টেক্সটের মতো তৃতীয় পক্ষের কোনো টুল ব্যবহার করে ক্ষতিকর মন্তব্য প্রচার করলেও দায় এড়াতে পারবেন না নির্মাতা।

বর্তমানে টিকটকের গাইডলাইনের মূল পেজে কনটেন্ট মডারেশন সংক্রান্ত নিয়মগুলোর প্রাধান্য রয়েছে। কিন্তু নতুন নীতিমালায় নিরাপত্তা, মানসিক ও আচরণগত স্বাস্থ্য, সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক বিষয়, সততা ও স্বচ্ছতা, বাণিজ্যিক কার্যক্রম ও গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া মানহীন ভিডিওর পাশাপাশি দুশ্চিন্তা বা ভয় ধরানো ভিডিওগুলো ব্যবহারকারীদের কাছে রিকমেন্ড করা হবে না।

এছাড়াও, মন্তব্য সংক্রান্ত নীতিতেও আসছে পরিবর্তন। টিকটক জানিয়েছে, আলোচনায় অশ্লীল ভাষা বা আক্রমণাত্মক বক্তব্য থাকলে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সার্চ অপশনের নিচের দিকে সরিয়ে দেওয়া হবে। 

গ্রোভার জানান, নির্মাতা, বিশেষজ্ঞ ও আঞ্চলিক পরামর্শক কাউন্সিলের সঙ্গে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালা কার্যকর করতে মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীরা চাইলে বর্তমান কমিউনিটি গাইডলাইন ও ১৩ সেপ্টেম্বর থেকে চালু হতে যাওয়া নতুন গাইডলাইন একসঙ্গে তুলনা করে দেখতে পারবেন। এতে করে যে কোনো নির্মাতা বা ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন, ঠিক কোন কোন নিয়মে পরিবর্তন এসেছে এবং তা কীভাবে তাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

সূত্র : ম্যাশেবল

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  টিকটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close