প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২:২৬ পিএম

সংগৃহীত ছবি
বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতিটা ভালোই শুরু হয়েছে। প্রীতি ম্যাচে প্রতিপক্ষগুলোকে গোলের মালাই পরিয়েছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এশিয়া সফরে তিন ম্যাচে করেছিল তারা পনেরো গোল। এরপর জোয়ান গাম্ফার ট্রফিতে কোমোর জালেও কাতালানরা বল পাঠিয়েছিল পাঁচবার।
আজ শনবিার (১৬ আগস্ট) রাতে কাতালানরা খেলতে যাবে মায়োর্কায়। গোল উৎসবের প্রতিশ্রুতি রেখে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে নামছে বার্সা।
কাতালানদের শিরোপা ধরে রাখার স্বপ্নে এবারও হ্যান্সি ফ্লিকের তরুপের তাস হতে পারেন আঠারো বছরের তরুণ লামিন ইয়ামাল। অবশ্য আক্রমণভাবে রাফিনিয়া, রবার্ত লেভানদোস্কি এবং পেদ্রিদের সঙ্গে এবার যোগ হচ্ছেন মার্কাস রাশফোর্ডও।
এদিকে লা লিগার বেতন কাঠামোর মারপ্যাঁচে পড়ে এবারও নতুন খেলোয়াড় নিবন্ধন করা নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে বার্সাকে।
তবে কি বার্সা আগের সিজনের মতো করে নিজেদের আধিপত্য বহাল রাখবে লা লিগায়? তাই দেখার অপেক্ষায় বার্সা সমর্থকরাসহ ক্লাব সমর্থকরা।