প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২:৩৬ পিএম

পায়রা নদীর তীরবর্তী আলগি গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু কিশোর মানববন্ধনে অংশ নেন।
পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভাংগন কবলিত আলগী গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসীরা।
আজ শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ভাঙন কবলিত পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী আলগি গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু কিশোর মানববন্ধনে অংশ নেন।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে বর্তমান ইউপি সদস্য মো. সরোয়ার, সাবেক ইউপি সদস্য মো. সুলতানা তালুকদার, জাকির বিশ্বাস, মো. মামুন হাওলাদার, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, নিতাই চন্দ্র, অমল দাস প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, “পায়রা নদীর ভাঙনে আলগি গ্রামের দুই-তৃতীয়াংশ নদীগর্ভে চলে গেছে। বাড়িঘর, ফসলী জমি হারিয়ে মানুষ এখন নিঃস্ব। ভাঙ্গনের মুখে গৃহহীন, হতদরিদ্র ছিন্নমূল অবস্থায় বসবাস করছেন। ওপারের চরের জমিও সেনানিবাসে অধিগ্রহণ করে নিয়ে গেছে। এ অবস্থায় ফের ভাঙন দেখা দেয়ায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে বসেছে গ্রামবাসী। তাই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”