বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখতে হবে : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৫৬ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ১:৪৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। 

আজ শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা সকল গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনায়রত। আমরা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষমাণ। সারা জাতি অপেক্ষমাণ। আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমাণ, যেই গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। আমরা অবিরাম ১৭ বছর ধরে গণতন্ত্রের সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রের জন্য আমরা অপেক্ষমাণ।

বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে এগোচ্ছে বিএনপি। তার মতে, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে রূপান্তরিত করা জরুরি।

তবে আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি কঠোর হুঁশিয়ারিও দেন। সালাহউদ্দিন বলেন, “যারা নির্বাচন বিলম্বের জন্য নানা ধরনের যুক্তি দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। যারা ভিন্ন যুক্তি তুলে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে, তারা গণতন্ত্রের শক্তির অংশ নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন। এছাড়া বক্তব্য দেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, মহানগর উত্তর যুবদল নেতা শরিফ উদ্দিন জুয়েল, দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এবং উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।


স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  সালাউদ্দিন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close