শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
র‍্যাগিং নয়, ব্যাক্তিগত কারণে কুবি ছাড়লেন সেই শিক্ষার্থী
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ১৮তম ব্যাচের দুই শিক্ষার্থীকে র‍্যাগিং অভিযোগে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে এবং ১৭ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও বিভাগের প্রধান ও ছাত্র উপদেষ্টাকে দায়িত্বে অবহেলার জন্য পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলীর সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির এক সভায় এই সুপারিশ করা হয়। 

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ১৬ জুলাই পর্যন্ত ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাসরুমে আটকে রাখা, ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো, সিনিয়রদের প্রপোজ করানো, মেয়েদের নাচতে বাধ্য করা এবং হুমকি সহ বিভিন্ন ধরনের হয়রানি করেছে।

এছাড়াও ১৮তম ব্যাচের শিক্ষার্থী আব্দুলাহ আরাফাত,  আশিকুর রহমান ও শেখ সৌরভ উদ্দিন জয় ১৯তম ব্যাচের মাহজাবীন হিমিকে নিয়ে একসাথে লাঞ্চ শেষে চা খেতে গেলে ১৮তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিষয়টি দেখে নেতিবাচকভাবে গ্রহণ করে এবং আশিকুর রহমানকে নিয়মিত হেনস্থা এবং তাকে সিআর এর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করায়। 

এ ঘটনায় ১৮তম ব্যাচের আবদুল্লাহ আরাফাত মেসেঞ্জারে মাহজাবীন হিমিকে হুমকি ও অশালীন বার্তা প্রেরণ করে এবং তাদের নিজস্ব গ্রুপে অপমানজনক মন্তব্য করে। এতে হিমি মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করেন। যদিও তিনি লিখিত অভিযোগ দাখিল করেননি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অপমানের কারণেই কুবি ছেড়ে চলে গেছেন এমন বক্তব্যে মাহজাবিন হিমি বলেন, আমি আমার পার্সোনাল কারণে কুবি থেকে চলে এসেছি। র‍্যাগিংয়ের কারণে আমি কুবি ছাড়িনি। 

হিমির বাবা মুজিবুর বলেন, আমার মেয়ে ছোট বেলা থেকেই ঢাকায় বড় হয়েছে। কুমিল্লায় মানিয়ে নিতে পারছে না তাই আমি ওকে ঢাকায় নিয়ে আসি। এখানে অন্য কোনো কারণ নেই। 

এ বিষয়ে বহিষ্কৃত আব্দুল্লাহ আরাফাত বলেন, হিমি আমার জেলার হওয়ায় ওর সাথে আমার ম্যাসেঞ্জারে কথা হয়।  কিন্তু হিমি এই স্ক্রিনশট আশিককে পাঠায়। এতে আমি বিব্রত হই। আমি এরপর হিমিকে রাগের মাথায় মেসেজ দিয়ে বলি যাতে আর কোনোদিন আমার সামনে না আসে। 

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৮তম ব্যাচের রিফা সানজিদা তাদের গ্রুপে নির্দেশ দেন যে, সবাই যেন শিক্ষকরা জিজ্ঞাসাবাদ করলে ঘটনা অস্বীকার করে এবং একই রকম বক্তব্য প্রদান করে। এর ফলশ্রুতিতে রিফাকে বহিষ্কার করা হয়। 

তবে রিফা বলেন, আমি ঘটনা অস্বীকার করতে বলিনি৷ আমাদের ব্যাচের সবাই যাতে একই রকম কথা বলে আমি তাই এটা বলেছি। আর ব্যাচের সবাই যাতে বলে আমরা ওদের কক্ষে পরিচিত হতে গিয়েছি। 

ঠিক কি কারণে বহিষ্কার করা হয়েছে এই ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, এটা ‘তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ আছে। 

মাহজাবিন হিমি র‍্যাগিংয়ের কারণেই কুবি ছেড়ে চলে গেছেন কিনা এমনটা জানতে চাইলে প্রক্টর বলেন এটা আহ্বায়কদের জিজ্ঞেস করেন। 

তবে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, আমি প্রতিবেদনে সব উল্লেখ করেছি। আপনি শৃঙ্খলা কমিটির মুখপাত্র  প্রক্টরকে জিজ্ঞেস করেন। আমি প্রতিবেদনে যা উল্লেখ করেছি এর বাইরে আর কিছু বলবো না। এর বাইরে আর কিছু জানার থাকলে আপনি প্রক্টরকে জিজ্ঞেস করেন। 

সার্বিক বিষয়ে জানতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  কুবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close