ড. এম এ কাইয়ুম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৬:৫০ PM

বিগত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও রেন্টাল-কুইক রেন্টালের নামে বিপুল অর্থ ব্যয় ও লুটপাট হয়েছে। এর ফলে বর্তমান বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদনসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পূর্ব রামপুরা হাইস্কুল আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. এম এ কাইয়ুম।
বিদ্যুৎ সংকট একদিনে তৈরি হয়নি
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান সংকট একদিনে তৈরি হয়নি। এর সমাধানেও সময় প্রয়োজন।
এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি দেশে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম জোরদার করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার উদ্যোগ
গ্যাস সংকট প্রসঙ্গে ড. এম এ কাইয়ুম বলেন, বিগত সরকারের সময়ে গ্যাস অনুসন্ধানের বিভিন্ন কার্যক্রম বন্ধ ছিল বলে তিনি মনে করেন।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এসব কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে কাজ করা হলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ