বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিয়ের আগেই বিচ্ছেদের ক্ষতিপূরণের চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১:২০ পিএম

দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিয়ে করতে যাচ্ছেন। বাগদানও সম্পন্ন হয়েছে, যেখানে রোনালদো জর্জিনাকে ডায়মণ্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন।

তবে বিয়ের আগে দুজনের মধ্যে একটি বিচ্ছেদ বিষয়ক শর্ত চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। তাদের সম্পর্ক প্রায় ১০ বছর ধরে স্থায়ী এবং পাঁচ সন্তানের জনক ও জননী তারা। 

পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া এই খবর ফাঁস করেছে। তারা জানিয়েছে, রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তবে বিচ্ছেদ হয়ে গেলে জর্জিনা যতদিন বেঁচে থাকবেন তার ভরণপোষণ বাবদ রোনালদোর কাছ থেকে অর্থ পাবেন। শর্ত অনুযায়ী টাকার অঙ্কে যা প্রতি মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা। 

রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর থেকে এই শর্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে টিভি গুইয়া। এর বাইরে মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাসবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। মূলত তাদের বিচ্ছেদ হলেও সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে স্বাক্ষর করেছেন দু’জন।

চুক্তিটি মূলত সন্তানদের সঠিকভাবে বড় হওয়ার নিশ্চয়তার জন্য করা হয়েছে। তাছাড়া, জর্জিনা রোনালদোর মোট সম্পদের একটি বড় অংশেরও অধিকারী হবেন। বর্তমানে রোনালদোর সম্পদ প্রায় ৬৭১ মিলিয়ন ডলার (৮ হাজার ১৫৬ কোটি টাকা)।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ক্রিস্টিয়ানো রোনালদো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close