প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১:২৬ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনে নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন এবং প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য একটি হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ খোলা হয়েছে।
ভর্তিচ্ছুরা গুগল ড্রাইভ থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে পূরণ করে খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন অফিসে জমা দিতে পারবেন। চাইলে অফিস থেকেও ফর্ম সংগ্রহ করা যাবে। আবেদন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
ফর্ম জমা দেওয়ার সময় ভর্তি আবেদন ফি বাবদ ৫০ টাকা পরিশোধ করতে হবে।
গুগল ড্রাইভ লিংক: [https://drive.google.com/drive/folders/1Ke4TpqILl4KyAHh1l9lh8wDu19ILyR\_w](https://drive.google.com/drive/folders/1Ke4TpqILl4KyAHh1l9lh8wDu19ILyR_w)
ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার)। আবেদন ফর্ম বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন অফিস সহকারীর নিকট জমা দিতে হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ