শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাথর লুট
ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় সিলেটের পুলিশ সুপার, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে দোষলেন সিলেট জেলা জামায়াত সেক্রেটারি জয়নাল আবেদিন।

আজ বুধবার (১৩ আগস্ট) এক ভিডিও বার্তায় পাথর লুটপাটের বিষয়ে তাদের নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় জয়নাল আবেদিন বলেন, “এখন সাদা পাথরের পাথর নাই হয়ে গেছে। এর জন্য দায়ী সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার ও বিজিবি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আমাদের সীমান্ত পাহারা দেবে, যারা আমাদের সম্পদের পাহারা দেবে ও যারা জনগণের ল্ অ্যান্ড ওর্ডার এর সিচুয়েশনে কন্ট্রোল করবে তারা রাষ্ট্রের এ অন্যতম পর্যটন শিল্প স্থাপনাকে রক্ষা করতে পারেনি।”

আমাদের অনেক দাবি ছিল, পাথর কোয়ারিগুলো ইজারা দেওয়া হোক। তারা ইজারা না দিয়ে ফাঁকি দিয়ে উন্মুক্ত করে দিলেন। সাধারণ মানুষ উন্মুক্ত মাল মনে করে যে যার মতো সবাই বাড়ি ঘরে নিয়ে গেছে।

সাবেক এ উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, “জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা সব সময় বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য বারবার আমরা প্রস্তাব দিয়েছি। জেলা প্রশাসকের বৈঠকে বলেছি। আমরা বারবার বলছি পাথর বাংলাদেশে জন্ম হয় না ভারতে জন্ম হয়। এ অঞ্চলকে নিরাপদে ভালো রাখতে হলে এক নম্বর কাজ হলো– পাথর কোয়ারি খুলে দেওয়া। আর যারা ইজারাদার হবে এবং রাষ্ট্রের ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকবে পর্যটন শিল্পকে রক্ষা করে কীভাবে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করা যায় আমরা তাদের পরামর্শ দেব।”

সিলেটের ডিসিকে উদ্দেশ্য করে জামায়াতের এ নেতা বলেন, “তিনিই এগুলো উন্মুক্ত করে দিয়েছেন। উনি আবার ঘোষণা দিক পাথরগুলো ফেরত দেওয়া জন্য। সিলেটের পুলিশ সুপার এবং সিলেটের বিভাগীয় কমিশনারের অফিসের সকলেই জানেন কারা পাথর পাথর নেয়।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ডিসি   এসপি   বিভাগীয় কমিশনার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close