বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার দায় স্বীকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:১৮ পিএম

ভাটারা থানায় দায়েরকৃত মামলায়, যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের অভিযোগ রয়েছে, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন আদালতে আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে, ৭ আগস্ট শুনানি শেষে আদালত সুমাইয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একটি গোপন বৈঠক আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ওই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে ৩০০-৪০০ জন অংশগ্রহণ করেন। সেখানে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং পরিকল্পনা করা হয়—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে কর্মীরা ঢাকায় সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করবে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে।

এই ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   সুমাইয়া জাফরিন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close