বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ২ পুলিশ সদস্য বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:২৯ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ১:৪৮ এএম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের দুই সদস্যকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন এবং কনস্টেবল মো. আজাদ।

গত সোমবার চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা সাবিনা আক্তার তার ভাই জাকির হোসেনকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে মামলা করেন। 

অভিযোগে তিনি জানান, ২২ জুলাই কদমতলী মোড় থেকে তার ভাইকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দুই পুলিশ সদস্য পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিলে মামলায় ৩ হাজার ইয়াবার বদলে মাত্র ৪০০ পিস দেখানো হবে, আর দুই লাখ টাকা দিলে মামলা থেকে মুক্তি দেওয়া হবে। টাকা না দেওয়ায় ৪০০ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে ডবলমুরিং থানায় মামলা করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

নগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ ওঠার পর এবং মামলা দায়ের হওয়ার পর দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলেও তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলবে এবং অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, জাকির হোসেন ২০১৯ সালে সদরঘাট থানায় দায়ের হওয়া আরেকটি মাদক মামলার আসামি ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সিএমপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close