বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মাইলস্টোন দুর্ঘটনা ও মিটফোর্ড হত্যাকাণ্ড গ্রাফিতিতে, আপত্তি নজরুল বিশ্ববিদ্যালয়ের
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৫৮ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন টিএসসি ভবনের দেয়ালে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আঁকা গ্রাফিতির অংশবিশেষ মুছে ফেলার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গ্রাফিতিতে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা এবং মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ী হত্যার চিত্র থাকায় প্রশাসন এসব অপসারণ করতে বলেছে।

অভিযোগ উঠেছে, এসব ঘটনার মাধ্যমে সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা প্রকাশ পেয়েছে, যা নীতিনির্ধারকরা আড়াল করতে চান।

এ সিদ্ধান্তে শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, “গ্রাফিতি প্রতিবাদের একটি মাধ্যম। প্রতি বছর জুলাই অভ্যুত্থান উপলক্ষে গ্রাফিতি আঁকি, কিন্তু এবার বাধা দেওয়া হয়েছে। সরকারের ব্যর্থতা উঠে আসায় কিছু অংশ মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, যা মতপ্রকাশের ওপর হস্তক্ষেপ। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।”

গ্রাফিতি অংকন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান রায়হানা আক্তার জানান, “জুলাই কেন্দ্রিক গ্রাফিতি করার নির্দেশ ছিল, তবে কী রাখা যাবে বা যাবে না, তা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ছিল না। উদ্বোধনের দিন মৌখিকভাবে জানানো হয় মিটফোর্ড হত্যা ও মাইলস্টোন দুর্ঘটনার অংশ মুছে ফেলতে হবে।” তিনি আরও বলেন, “আগে যদি সবকিছুর অনুমতি নিতে হত, তবে দায়িত্ব নেওয়া কঠিন হত। গত এক বছরে ধর্ষণ, আত্মহত্যা, হত্যাকাণ্ডসহ অসংখ্য ঘটনা ঘটেছে, যাও তুলে ধরা হয়েছিল।”

জুলাই অভ্যুত্থান উদযাপন কমিটির সদস্য সচিব মো. অলি উল্লাহ বলেন, “গ্রাফিতি জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক হওয়ায় সংশ্লিষ্ট বিষয়গুলো রাখা উচিত, এই যুক্তিতে প্রশাসন নির্দেশনা দিয়েছে।”

উদযাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, “উদ্বোধনে আমি উপস্থিত ছিলাম না এবং গ্রাফিতি ভালোভাবে দেখিনি। তবে আমাদের মূল ফোকাস জুলাই অভ্যুত্থান হওয়া উচিত, আর এর বাইরে কিছু থাকলে তা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, তাই হয়তো কিছু অংশ মুছে ফেলার সিদ্ধান্ত এসেছে।”

গ্রাফিতি থেকে মিটফোর্ড হত্যা ও মাইলস্টোন দুর্ঘটনার অংশ মুছে ফেলার চেষ্টা বিরোধী হয়ে রোববার উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। তারা গ্রাফিতি মুছে ফেলার অপচেষ্টা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তি দাবি এবং ভবিষ্যতে বাকস্বাধীনতা বিরোধী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মাইলস্টোন দুর্ঘটনা   মিটফোর্ড হত্যাকাণ্ড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close