বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      ● ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিবপুরে তেল কম সরবরাহ করায় পাঠান ফিলিং স্টেশনে ৩০ হাজার টাকা জরিমানা       ● সিএন্ডএফ কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত, আটকে আছে ৫০০ পণ্যবাহী ট্রাক      ● জাতীয় নিরাপত্তায় আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার আহ্বান      ● এপেক্স ক্লাব অব পাবনার বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু      ● মুন্সীগঞ্জ জেলা জাসাসের সভাপতি হাসান, সম্পাদক আশরাফ      ● মোংলা বন্দরের জেটিতে কাঠবাদাম গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী       ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি      ● আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি      
মালয়েশিয়া সফরে গেলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৩:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় হবে। তবে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ ও বিনিয়োগ প্রাধান্য পাবে।

গতকাল রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয় ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করবেন। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ ও বিনিয়োগ প্রাধান্য পাবে। মালয়েশিয়ায় কীভাবে আরও জনশক্তি বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

এ ছাড়া মালয়েশিয়ায় যে সব কোম্পানি আছে, কীভাবে তাদের বিনিয়োগ আনা যায় সেই চেষ্টা থাকবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেদেশে সফরে গেছেন। আগামীকাল ১২ আগস্ট পুত্রজায়ায় দুই দেশের সরকার প্রধান বৈঠক করবেন।  

বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় হবে।

যেসব বিষয় সমঝোতা স্মারক সই হবে-

১. প্রতিরক্ষা সহযোগিতা।

২. জ্বালানি সহযোগিতা। 

৩. বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মেমোসের (মালয়েশিয়ান কোম্পানি) মধ্যে সমঝোতা সই।

৪. বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সমঝোতা সই।

৫. ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) মধ্যে সমঝোতা সই।

 যে তিনটি বিষয়ে নোট বিনিময় হবে-

১. হালাল খাদ্য ব্যবস্থাপনা।

২. ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশানসের (আইডিএফআর) মধ্যে সহযোগিতা। 

৩. দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা খাতে সহযোগিতা। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   সফর   প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close