বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে যশোর প্রেসক্লাবের মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৩:১৫ পিএম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে যশোর প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দৌলা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের নৃশংসতা বন্ধ হচ্ছে না। তারা সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন হত্যা   যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close