বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৯:৩১ PM

ইতিহাস গড়লো লাল-সবুজের প্রতিনিধিরা। ঋতুপর্ণাদের পথ ধরে নিজের গর্জন অক্ষুন্ন রাখলেন সাগরিকারাও। চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় সেরা তিন রানার্সআপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপসেরা হয়ে মূল পর্ব নিশ্চিত করতে পারত পিটার বাটলারের দল। কিন্তু ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে তৃষ্ণা রানীর গোলে ১-১ সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে টানা ৫ গোল হজম করে বাংলাদেশ। ফলে গ্রুপসেরা হওয়ার স্বপ্ন ভেঙে গেলেও, লেবাননের বড় হারের সুবাদে রানার্সআপ হিসেবেই জায়গা হলো এশিয়ান কাপে।

বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত- প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারায় ৩-১ গোলে, দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে উড়িয়ে দেয় ৮-০ গোলে।

উল্লেখ্য, টুর্নামেন্টে সর্বোচ্চ চার গোল করেছেন তৃষ্ণা, যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাটট্রিকও আছে। তিন গোল করেছেন মোসাম্মত সাগরিকা।

এর আগে বাংলাদেশ নারী ফুটবলের বড় সাফল্য আসে ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে এবং সর্বশেষ জুলাইয়ে জাতীয় নারী দলের এশিয়ান কাপে মূল পর্বে ওঠার মধ্য দিয়ে। এবার অনূর্ধ্ব–২০ দলও সেই ইতিহাসের নতুন অধ্যায় লিখল।

আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে মূল আসর। সেমিফাইনালে উঠলেই মিলবে অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপের টিকিট, যা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে পোল্যান্ডে। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, আর এই আসরের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন জাপান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  অনূর্ধ্ব ২০   নারী   এশিয়ান কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close