বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৪২ পিএম
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে

দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি এবং আচরণবিধির ওপর প্রস্তাব ১৪ আগস্ট বিকেল ৪টার মধ্যে জমা দেওয়া যাবে। ১৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা ১৮ ও ১৯ আগস্ট। ২৫ আগস্ট যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থিতা তালিকা প্রকাশ করা হবে এবং বাতিল প্রার্থিতার বিরুদ্ধে আপিল গ্রহণ ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে, যার শুনানি ও রায় ২৭ আগস্ট দেওয়া হবে। ২৮ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এরপর ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশিত হবে। ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রচারণা চলবে।

এর আগে, উপাচার্য চলতি বছরের ৩১ মে’র মধ্যে জাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তবে জাকসু গঠনতন্ত্র সংস্কার এবং জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়। পরে ৩১ জুলাই ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হলেও হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মী ও তাদের সহযোগী শিক্ষকদের বিচারকাজ অসমাপ্ত থাকায় নির্বাচন স্থগিত করা হয়।

জাবি প্রক্টর রশিদুল আলম জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা হবে। জাকসু সংবিধানের ৮(খ) অনুচ্ছেদ অনুযায়ী ১১ সেপ্টেম্বর একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, বাইরের কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি যেন নির্বাচনী পরিবেশ ব্যাহত করতে না পারে, সেজন্য নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close