বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
পরকীয়া প্রেমিককে হত্যা করে মিলাদ পড়ায় দম্পতি, খণ্ডিত দুই হাত উদ্ধার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম

কুমিল্লার তিতাসে পরকীয়া প্রেমিক নজরুলকে (৩৫) গত ৬ আগস্ট রাতে ফোনে ডেকে এনে নিজ ঘরে কুড়াল দিয়ে হত্যা করে প্রেমিকা ও তার স্বামী। পরে লাশের হাত-পা বিচ্ছিন্ন করে চার টুকরো করে বাজারের চার ব্যাগে ভরে খালে ফেলে দেয়। এরপর ঘর পরিস্কার করে শনিবার রাতে খিচুড়ি রান্না করে মিলাদ পড়ায় হোসেন ও স্মৃতি দম্পতি। তিতাস উপজেলার মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নজরুল একই উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের হানিফ ভূইয়ার ছেলে। আটককৃত খুনি দম্পতির স্বীকারোক্তি অনুযায়ী খাল থেকে একটি ব্যাগে দুটি হাত উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। রবিবার দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের উত্তর পাশের খাল থেকে স্থানীয় জেলে দিয়ে লাশের খণ্ডিত এই দুই হাত উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, যুবক নজরুলের সম্পূর্ণ লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। কারণ তার লাশটিকে চার টুকরো করে চারটি বস্তায় ভরে খালে ফেলে দিয়েছে। এরমধ্যে স্থানীয় জেলে দিয়ে একটি বস্তা উদ্ধার হয়েছে, যার মধ্যে লাশের খণ্ডিত দুই হাত পাওয়া গেছে। শরীরের বাকি অংশ ডুবুরি দিয়ে উদ্ধার করার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ আগষ্ট রাতে নিখোঁজ হন উপজেলার সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে নজরুল ভূঁইয়া। এরপর ৮ আগস্ট তার বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ নিখোঁজ নজরুলের মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রবিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার মজিদপুর গ্রামের মৃত মজু মিয়ার ছেলে সিএনজি চালক মোহাম্মদ হোসেন (৩২) ও তার স্ত্রী স্মৃতিকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন। এরপর লাশ চার টুকরো করে চার বস্তায় ভরে খালে ফেলে দেওয়ার কথাও জানান।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্ত করে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। তারা নজরুলের লাশ চার টুকরো করে চার বস্তায় ভরে খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য মতে চারটি বস্তার মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে লাশের খণ্ডিত দুই হাত পাওয়া গেছে। বাকি তিনটি বস্তা উদ্ধারের চেষ্টা চলছে।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  পরকীয়া   প্রেমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close