শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল আজ, যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:৩২ AM আপডেট: ১০.০৮.২০২৫ ১১:২৬ এএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে। পাসের হার ছিল গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ছিল উল্লেখযোগ্যভাবে কম। ফলে অনেক শিক্ষার্থী তাদের খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

শুধুমাত্র ঢাকা বোর্ডেই চ্যালেঞ্জ করা খাতার সংখ্যা দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি। অনেকে দুই বা ততোধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জ করেছেন। অনেক শিক্ষার্থী এখনো ফলাফল হাতে না পাওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে পারছেন না। আজ ফল প্রকাশের পর তাদের অপেক্ষার অবসান ঘটবে।

ফলাফল দেখবেন যেভাবে:

সাধারণ শিক্ষা বোর্ড (এসএসসি):

মোবাইলে বার্তা অ্যাপসে গিয়ে টাইপ করুন: SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর

উদাহরণ: SSC DHA 123456 2025 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল):

ফলাফল জানতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

টাইপ করুন: Dakhil MAD রোল নম্বর 2025

উদাহরণ: Dakhil MAD 123456 2025 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ফলাফল পৌঁছে যাবে প্রি-রেজিস্টার্ড নম্বরে।

কারিগরি শিক্ষা বোর্ড:

টাইপ করুন: SSC TEC রোল নম্বর 2025

উদাহরণ: SSC TEC 123456 2025 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এসএসসি   চ্যালেঞ্জের ফল আজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close