শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবির হলে রাজনৈতিক কর্মসূচি চালায় না : ফরহাদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:০৯ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ১০:০৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রশিবিরের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। হলে শুধু সেবামূলক কর্মসূচি রয়েছে বলে দাবি ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদের। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় ছাত্র রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় কোনও ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেনি। আমাদের বেশিরভাগ রাজনৈতিক কর্মকাণ্ড টিএসসি, মধুর ক্যান্টিন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যেসব জায়গা সেসব জায়গা থেকে পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, কাউকে শিক্ষাবৃত্তি দেয়া হলে তাকে টিএসসি থেকে শিক্ষাবৃত্তি নিয়ে যেতে বলতে পারি না। বরং সেই শিক্ষার্থী যে হলে থাকে সেখানে পৌঁছে দেয়া হয়। এই ধরণের সেবা ও সহযোগীতামূলক যে কাজগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা হলে গিয়েছি। দলীয় কোনও কর্মসূচি হল এলাকায় করা হয়নি।

বামপন্থি ছাত্র সংগঠনগুলোর হলভিত্তিক কমিটি নিয়ে আগে কোনো আপত্তি ওঠেনি, অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে, হলে রাজনীতি না হোক। আমরা চাই, হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক। অথচ বাম সংগঠনগুলো হলে কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না, এখন কেন?’

বিশ্ববিদ্যালয়ের হলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাকি প্রত্যাহার করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এর আগেও মৌখিকভাবে অনেক ঘোষণা দিয়েছে। মৌখিক ঘোষণার ওপর আমরা আস্থা রাখতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন উচিত সকল স্টেকহোল্ডারদের সাথে বসে ঐক্যমত্যের ভিত্তিতে একটি লিখিত নীতিমালা তৈরি করা। যার মাধ্যমে যে রাজনীতি করতে চাইবে না তার অধিকার যেমন হরণ হবে না, একইভাবে যে রাজনীতি করতে চাইবে তারও যাতে অধিকার হরণ না হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শিবির   হল   কর্মসূচি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close