বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:০৫ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৬:১৪ PM

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে সদর দপ্তর ও বিভিন্ন চিনিকলের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের জন্য চারদিনব্যাপী চাকরিকালীন বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান (এনডিসি) ও কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফরিদপুর চিনিকলের উপ-ব্যবস্থাপক (ল্যাব) প্রলয় কুমার সাহা।

কোর্স পরিচালনা করছেন কর্পোরেশনের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ) সেলিনা আক্তার।

প্রথমদিন প্রশিক্ষক ছিলেন কর্পোরেশনের সদরদপ্তরের উপ-মহাব্যবস্থাপক (ক্রয়) মো. দেলোয়ার হোসেন।

প্রথমদিনে প্রশিক্ষণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিলো:- জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, সরকারি ক্রয় আইন ২০০৬ (পিপিএ-২০০৬), সরকারি ক্রয় বিধিমালা ২০০৮ (পিপিআর-২০০৮), দরপত্র মূল্যায়ন, অনুমোদন ও চুক্তি সম্পাদন, পিপিআর অনুযায়ী টেন্ডার আহ্বান, বাছাই, তুলনামূলক বিবরণী প্রস্তুতকরণ, কার্যাদেশ প্রদান ও মালামাল সংগ্রহের ব্যবস্থাপনা ইত্যাদি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, উপ-মহাব্যবস্থাপক (ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল, ব্যবস্থাপক (পরিকাঠামো প্রকৌশল) একেএম কামরুল হাসান, সহকারী ব্যবস্থাপক পুরবী বেগম, এছাড়াও প্রশাসন বিভাগের প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিটি আগামী মঙ্গলবার (১২ আগস্ট) শেষ হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন   প্রশাসনিক কর্মকর্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close