বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
কুলাউড়ায় রেলপথ উন্নয়নসহ ৮ দাবিতে মানববন্ধন
কুলাউড়া ( মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:২৬ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) কুলাউড়া জংশন রেলস্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ যাত্রীরা অংশ নেন।

‘কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী’ নামের আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ও আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি অ্যাড. নওয়াব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. এ এন এম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি শামীম আহমদ প্রমুখ।

৮ দফা দাবির মূল বিষয়গুলো:

১. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু

২. আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ

৩. আখাউড়া-সিলেট রেলসেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু

৪. সেকশনটিতে বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু

৫. কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দ আসন সংখ্যা বৃদ্ধি

৬. কালনী ও পারাবত এক্সপ্রেস ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী স্টেশনগুলোর যাত্রাবিরতি বাতিল

৭. ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযুক্ত করা

৮. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন

সমন্বয়ক আজিজুল ইসলাম মানববন্ধন শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচিগুলো হলো:

১১ আগস্ট: রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান

১২ থেকে ১৫ আগস্ট: সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ

১৬ আগস্ট: কুলাউড়া জংশনে প্রতিবাদসভা, সেখান থেকেই পরবর্তী আন্দোলনের ঘোষণা দেওয়া হবে

এ কর্মসূচিতে কুলাউড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ট্রেনযাত্রীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   রেলপথ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close