বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের আকাশে ১২ ও ১৩ আগস্ট পার্সাইড উল্কাবৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:১৪ পিএম

১২ ও ১৩ আগস্ট বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে মনোমুগ্ধকর পার্সাইড উল্কাবৃষ্টি। প্রতিবছর একই সময়ে ঘটে যাওয়া এই মহাজাগতিক দৃশ্য এ বছর সবচেয়ে স্পষ্ট দেখা যাবে ১৩ আগস্ট ভোরে। উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকেই উল্কাবৃষ্টি পর্যবেক্ষণ সম্ভব হবে।

গত বছরের মতো এবার আকাশ পুরোপুরি অন্ধকার থাকবে না—চাঁদের আলো থাকায় দৃশ্যমানতা কিছুটা কমতে পারে। তবুও বিজ্ঞানীরা মনে করছেন, পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের দিক থেকে আসা এই উল্কাগুলো আকাশজুড়ে দারুণ এক দৃশ্য উপহার দেবে।

প্রতি ঘণ্টায় প্রায় ১০০টি উল্কা দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই উল্কাগুলো মূলত ধূমকেতুর ধ্বংসাবশেষ থেকে তৈরি কণা। পার্সাইড উল্কাবৃষ্টির উৎস হলো সুইফট-টাটল ধূমকেতু। ধূমকেতুটি সূর্যের কাছাকাছি এলে এর পৃষ্ঠ থেকে বরফ ও ধূলিকণা ছড়িয়ে পড়ে। পৃথিবী যখন তার কক্ষপথে এই ধূলিকণার স্তরের ভেতর দিয়ে অতিক্রম করে, তখন কণাগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে—এগুলোকেই আমরা উল্কা বা ‘শুটিং স্টার’ হিসেবে দেখি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   পার্সাইড উল্কাবৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close