প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:১৯ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৫:৪০ PM

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন যুগান্তরের আল-আমিন তুষার, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, সমকালের শাহাদাত হোসেন রতন, দৈনিক স্বদেশ প্রতিদিনের ভিপি পারভেজ, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান হোসেন, কামরুজ্জামান রানা, দৈনিক রূপবানীর মাসুদ রানা, রাজধানী টিভির নজরুল ইসলাম শুভসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বলেন, গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা যেভাবে তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে, তা পুরো বিশ্ব দেখেছে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ