বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
রিয়ালের ঐতিহ্যবাহী নম্বর নাইন পাচ্ছেন ব্রাজিলিয়ান এন্দ্রিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সূচনা হচ্ছে মাদ্রিদের নতুন এক ইতিহাসের। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি নাম্বার ৯ জার্সি এবার জুটেছে ব্রাজিলিয়ান তরুণ প্রতিভা এন্দ্রিকের গায়ে। গনসালো গার্সিয়ার সঙ্গে তীব্র প্রতিযোগিতায় জিতে পাওয়া এই জার্সি শুধু মর্যাদার প্রতীকই নয়, বরং ম্যানেজার জাবি আলোনসোর তরফ থেকে এন্দ্রিকের প্রতি দৃঢ় আস্থার প্রকাশ।

লুকা মদ্রিচের বিদায়ের পর কিলিয়ান এমবাপে নিজের জন্য তুলে নেন নাম্বার ১০ জার্সি। ফলে খালি হয়ে যায় নাম্বার ৯, যা দীর্ঘদিন ধরে ছিল আলোচনার কেন্দ্রে। লা ফাব্রিকার উদীয়মান তারকা গার্সিয়া ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হলেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট এবং আলোনসো এই ঐতিহাসিক জার্সি তুলে দেন মাত্র ১৮ বছরের এন্দ্রিকের হাতে।

রিয়ালের নাম্বার ৯ জার্সি মানেই গোলের প্রতিশ্রুতি ও কিংবদন্তির উত্তরাধিকার। আলফ্রেদো দি স্তেফানো, রোনালদো নাজারিও, হুগো সানচেজ, করিম বেনজেমা-সবাই এই জার্সিকে করেছেন অমর। এখন সেই ঐতিহ্যের ভার কাঁধে নিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড, যিনি ইতোমধ্যেই নিজের গতি, শক্তি ও নিখুঁত ফিনিশিংয়ে নজর কাড়ছেন।

ট্রান্সফার উইন্ডোর শুরুতে রিয়াল মাদ্রিদ এন্দ্রিককে ধারে পাঠানোর কথা ভাবছিল, যাতে তিনি আরো অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সেই সময় মূল আক্রমণভাগে এমবাপে ও গার্সিয়ার নামই ছিল সবার আগে। কিন্তু আলোনসোর পরিকল্পনা দ্রুত পাল্টে যায়-তরুণ ব্রাজিলিয়ানকে এখন তিনি আসন্ন মৌসুমে মূল অস্ত্র হিসেবে গড়ে তুলতে চান।

২০২৪–২৫ মৌসুমে কোনো বড় শিরোপা জিততে না পারা রিয়াল মাদ্রিদের জন্য নতুন মৌসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাবি আলোনসোর দায়িত্ব-দলকে ইউরোপীয় শ্রেষ্ঠত্বে ফিরিয়ে আনা। আর এন্দ্রিকের জন্য, নাম্বার ৯ জার্সি শুধু স্বপ্ন নয়, বরং নিজেকে প্রমাণের সবচেয়ে বড় সুযোগ। যদি তিনি প্রত্যাশা পূরণ করতে পারেন, তবে এই সিদ্ধান্ত হয়ে উঠতে পারে আলোনসোর কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা পদক্ষেপ।

তবে আলোনসোর এই সিদ্ধান্তের পক্ষ্যে এবং বিপক্ষে বেশ সবর হয়ে উঠেছেন ক্লাবটির ভক্ত ও সমর্থকেরা। এছাড়াও এমন নিউজের পরপরপরই বেশ সরব হতে দেখা যায় নেটিজেনদের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  এন্দ্রিক   রিয়াল   ব্রাজিলিয়ান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close