বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
না চেয়েও পদ পান ঢাবি ছাত্রদলের কমিটিতে, দাবি ঢাবি শিক্ষার্থীর
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ টি হলে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নিজের অজান্তেই পদ পেয়েছেন ঢাবি শিক্ষার্থী এন এস সায়মন। 

শুক্রবার (৮ আগষ্ট) কমিটি ঘোষণার পর এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। সাইমন হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদলের সদস্য পদ পেয়েছিলেন। 

সাইমন বলেন, ‎‎আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে ছাত্র রাজনীতি সম্পর্কে  ইতিবাচক ধারণা রাখতাম না। তার উপর গণরুম, গেস্টরুমের সংস্কৃতি আমার ব্যক্তিগত প্রোডাক্টিভিটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আমি অন্তর থেকে খুশি হই যখন হলগুলো থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। ‎বলতে দ্বিধা নেই আমি  তবুও, আমার পারিবারিক সিদ্ধান্তে প্রচলিত কোনো ছাত্র রাজনীতিতে আমি যুক্ত হইনি বা হতেও আগ্রহী না। 
তিনি বলেন, ‎অথচ আজ আমি দেখতে পাচ্ছি, একটি ছাত্র সংগঠনের কমিটিতে আমার নাম প্রকাশ করা হয়েছে। আমি আমার বন্ধু, রুমমেট (হল ছাত্রদলের যুগ্ম- আহবায়ক) এবং ঘনিষ্ঠ ভাইদের আগেই জানিয়েছি, আমি ছাত্রদল বা অন্য কোনো ছাত্র রাজনীতির কমিটিতে থাকতে চাই না। আমি একজন স্বাধীন ব্যক্তি হিসেবে থাকতে চাই।
তিনি আরও বলেন, আমি ছাত্রসংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে বিশ্বাসী। অথচ এখন আমার অনুমতি ব্যতীত আমার নাম রাজনৈতিক পদে থাকায় আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি চাই, আমার নাম ছাত্রদলের কমিটি থেকে অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং এই বিষয়ে একটি আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করা হোক। একই সাথে কে, কারা, কেন এমনটি করলো তার সুস্পষ্ট ব্যাখ্যা লিখিতভাবে আমাকে দিক তারা।
‎এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সাথে যোগাযোগ করলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ঢাবি ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close