বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটে দুই চুরির ঘটনায় স্বর্ণ উদ্ধার ও গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:১০ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ২:১৫ PM

বাগেরহাটের রামপাল ও চিতলমারীতে আলাদা দুই চুরির ঘটনায় পুলিশ বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে এবং তিনজনকে গ্রেফতার করেছে।

চিতলমারী উপজেলা সদর বাজারের নিউ মন্ডল জুয়েলার্স থেকে গত ৪ আগস্ট ভোর রাতে ড্রিল মেশিন দিয়ে সিন্দুক কেটে প্রায় ২৫–৩০ ভরি স্বর্ণালংকার (বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা) চুরি হয়। 

দোকান মালিক তাপস মন্ডল শুক্রবার মামলা দায়ের করলে মাত্র চার ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে আড়–য়বর্নী গ্রামের এমদাদুল খান (৩৮), চরবানিয়ারী পশ্চিমপাড়ার সজল বসু ও শিবপুর গ্রামের সুব্র বসুকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে চুরিকৃত স্বর্ণ এবং একটি উন্নতমানের ড্রিল মেশিন উদ্ধার করা হয়। 

শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, রামপাল উপজেলার উজলকুড় গোবিন্দপুর গ্রামে শুক্রবার গভীর রাতে পুলিশ সদস্য মো. আবুল কালামের বাড়িতে চুরি হয়। 

অজ্ঞাত চোরেরা দরজা ভেঙে ঘুমন্ত পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে করে নগদ ২৫ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আবুল কালাম খুলনায় কর্মরত থাকায় ঘটনাস্থলে ছিলেন না। পুলিশ অচেতন অবস্থায় তার স্ত্রী নাসরিন বেগম ও ছেলে শাকিল হাসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   স্বর্ণ উদ্ধার   বাগেরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close