প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৩:০২ পিএম

সংগৃহীত ছবি
এবারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে রাজিনৈতিক জল্পনা-কল্পনার মধ্যে আকস্মিক হোটেল পরিবর্তনে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে।
গতকাল বুধবার (৬ আগস্ট) বেলা দেড়টার দিকে একটি ভিআইপি সাদা রঙের গাড়িতে তারা হোটেল সি-পার্ল ত্যাগ করে কলাতলীর শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করে বিকাল ৩টার দিকে শহরের অভিজাত হোটেল ‘প্রাসাদ প্যারাডাইসে’ গোপনে ওঠে পড়েন। তবে আকস্মিক এই হোটেল পরিবর্তনের বিষয়টি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের নজর এড়ায়নি।
এনসিপির পাঁচ নেতা মধ্যে রয়েছেন- হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ।
এদিকে, গণঅভ্যুত্থান দিবসে বিনা নোটিশে কক্সবাজার যাওয়ায় এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিজ্ঞপ্তি এনসিপির ৫ নেতার কাছে পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার হঠাৎ কক্সবাজারে আসেন এনসিপির এই শীর্ষ পাঁচ নেতা। তাদের
আগমনকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়। এমনকি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক
রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষ ও
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায় বিষয়টি সত্য নয়।