বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রফির দিকে চোখ সোহানের
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন নুরুল হাসান সোহান। উদ্দেশ্য একটাই—শুধু অভিজ্ঞতা নয়, টুর্নামেন্টের ট্রফি জয়।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এটি বড় একটি সুযোগ। অচেনা কন্ডিশন, ভিন্ন আবহাওয়া ও উইকেটে নিজেদের মেলে ধরতে হবে এবারও। গতবার এইচপি ইউনিট রানার্সআপ হলেও এবার সোহানের নেতৃত্বে শিরোপা জয়ের লক্ষ্যেই নামছে বাংলাদেশ। মিরপুরে এক সংবাদ সম্মেলনে সোহান বলেন, “লার্নিং প্রসেসে আমি বিশ্বাস করি না। আমরা শিখতেই আছি। কিন্তু এবার লক্ষ্য ফাইনাল খেলা এবং ট্রফি জয়। প্রতিটি খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট সবার লক্ষ্য সেটাই।”

সাত দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পাকিস্তান শাহিনসসহ আরও ছয়টি দল। তাদের শক্তি-দুর্বলতা নিয়েও বিশ্লেষণ করেছেন সোহান ও তার দল।  তিনি বলেন, “এবারের দলগুলো অনেক শক্তিশালী। আমাদের জন্য এটা চমৎকার একটি সুযোগ। ইনশাআল্লাহ, আমরা ফাইনাল খেলতে চাই।”

টি–টোয়েন্টি ছাড়াও সফরে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ আগস্টের সেই ম্যাচে অংশ নেবেন হাসান মাহমুদ ও নাঈম হাসানের মতো টেস্ট স্কোয়াডের সদস্যরা। কারণ, আগামী বছর অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল—তার আগে এটি হবে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি।

তবে সোহানের এখন পূর্ণ মনোযোগ টি–টোয়েন্টিতেই। সোহান বলেন, “এখন যেহেতু বড় একটি টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় সেটাই ঘুরছে। টেস্ট দল এখনও যায়নি, যারা খেলবেন, তাদের জন্য এটা বড় সুযোগ।”

আজ দুই ভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে দল। এই সফরে ভালো পারফরম্যান্স করলে সুযোগ পেতে পারেন আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও। তাই সবার চোখ এখন পারফরম্যান্সে।

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  সোহান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close