বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাসস চেয়ারম‍্যানের উদ্যোগে দুই হাজারের বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো এক বৃহৎ চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের আয়োজনে এবং সাইটসেভার্সের অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে দুই সহস্রাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন।

আজ বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ১২ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীদের সেবা প্রদান করে। চক্ষু পরীক্ষার পাশাপাশি ছানি রোগীদের নির্বাচন করা হয়, যাদের পর্যায়ক্রমে বিনামূল্যে অপারেশন, কালো চশমা ও এক মাসের ওষুধ দেওয়া হবে।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং প্রধান অতিথি ছিলেন আনোয়ার আলদীন। আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও চিকিৎসকগণ।

চিকিৎসাসেবার অংশ হিসেবে রোগীদের চোখের প্রেশার, রক্তচাপ ও ডায়াবেটিসসহ প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয় এবং পাঁচ শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

আনোয়ার আলদীন বলেন, “সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ ক্যাম্পের আয়োজন করেছি। অনেক গরিব মানুষ চোখের সমস্যায় ভুগলেও অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাবো।”

চিকিৎসা নিতে আসা আনোয়ারা খাতুন বলেন, “চোখে সমস্যা ছিল, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে চিকিৎসা করাতে পেরেছি। এই উদ্যোগ গরিবদের জন্য আশীর্বাদ।”

উল্লেখ্য, আনোয়ার আলদীন এ অঞ্চলে দীর্ঘদিন ধরে দাতব্য, কল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি মসজিদ, মাদ্রাসা, ক্লিনিক, রাস্তা ও ড্রেন নির্মাণসহ নানা কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, কোরবানির মাংস ও ঈদের খাবার বিতরণ করেন। ৩০ বছর ধরে দখলে থাকা ১০ কিলোমিটার দীর্ঘ নাছিরপুর খাল দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  বাসস   চক্ষু চিকিৎসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close