বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে ধর্ষণের মামলা হলেও গ্রেপ্তার হয়নি আসামি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:৫৬ পিএম আপডেট: ০৬.০৮.২০২৫ ৪:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর টাংড়াপাড়া গ্রামে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সোহেল রানা নামের এক যুবকের বিরুদ্ধে। 

শুক্রবার (১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নির্যাতিত তরুণীর বাবা বাদী হয়ে রৌমারী থানায় মামলা করলেও এখন পর্যন্ত পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা ও ওই তরুণীর মধ্যে এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত শুক্রবার রাতে সোহেল বিয়ের কথা বলে তরুণীকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে একই ইউনিয়নের কাটিয়ামারী চরের নির্জন স্থানে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে। পরে বিয়ের কথা বললে সোহেল রানা তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। জ্ঞান ফিরে প্রেমিকের বাড়িতে গেলে সোহেলের মা, ভাবি ও বোন মিলে তরুণীকে মারধর করে তাড়িয়ে দেয়।

পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য মো. হযরত আলী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলে সোহেলের পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং অভিযোগ অস্বীকার করে। ইউপি সদস্য তরুণীর পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “ঘটনার পর তরুণীর বাবা থানায় ধর্ষণের মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সরবেশ আলী জানান, “আমি ছেলেপক্ষকে বিয়ের ব্যাপারে বলেছি, কিন্তু তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রৌমারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close