সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:০৭ পিএম

২০২৫ সালের প্রথমার্ধে ৬৮ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এসব অ্যাকাউন্ট জালিয়াতি, প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ছিল। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধচক্রগুলো এসব অ্যাকাউন্ট ব্যবহার করে স্ক্যাম চালাচ্ছিল।

মেটার পক্ষ থেকে জানানো হয়, এই চক্রগুলো জোরপূর্বক শ্রমিক দিয়ে স্ক্যাম সেন্টার পরিচালনা করত। ভুয়া বিনিয়োগ স্কিম, লোভনীয় অফার এবং অ্যাকাউন্ট হাইজ্যাক করে গ্রুপ চ্যাটের মাধ্যমে প্রতারণা করাই ছিল তাদের মূল কৌশল।

প্রতারণা রোধে হোয়াটসঅ্যাপ চালু করেছে নতুন সতর্কবার্তা ফিচার। এখন থেকে ব্যবহারকারী যদি এমন কোনো গ্রুপে যুক্ত হন যার অ্যাডমিন তার পরিচিত না হন, তাহলে হোয়াটসঅ্যাপ তাৎক্ষণিকভাবে সতর্ক করবে।

বিশ্লেষকদের মতে, হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের উচিত-

অপরিচিত লিংকে ক্লিক না করা

ভুয়া অফারে প্রলুব্ধ না হওয়া

সন্দেহজনক গ্রুপ বা ব্যবহারকারীকে রিপোর্ট করা

টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা

মেটা জানিয়েছে, তারা ভবিষ্যতেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্যবহারকারী রিপোর্টের মাধ্যমে এই ধরনের স্ক্যাম শনাক্ত করে অ্যাকাউন্ট বন্ধ করার কার্যক্রম চালিয়ে যাবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হোয়াটসঅ্যাপ   মেটা   তথ্য প্রযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close