বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান, চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১১:৪৮ AM

ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটিয়ে ১২ দিনের ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল জানান, দুর্ঘটনার পর দুই দফায় ছুটি এবং কাউন্সেলিং কার্যক্রম শেষে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম দুই দিন শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছিল। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এখন সবার মূল লক্ষ্য।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট দেওয়া। কাউকে জোর করে প্রতিষ্ঠানে আনা হয়নি। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্যাম্পাসে ফেরানো হচ্ছে। দুর্ঘটনার দিন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মানসিক প্রভাব তুলনামূলকভাবে বেশি। তাই তাদের জন্য আলাদা মনোযোগ দিয়ে সেশন পরিচালনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা জানি, একটি সেশন যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে ধারাবাহিক সেশন দরকার। আমরা ফর্ম মাস্টারদের মাধ্যমে ফিডব্যাক নিয়ে কাজ করছি। সর্বোপরি আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে।’

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ কাউন্সেলিং টিম কাজ করছে। শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশন হলেও এখন চলছে গ্রুপ কাউন্সেলিং। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এদিকে কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমায় আছে, তারা চাইলে অন্য কোনো শাখায় কিংবা প্রতিষ্ঠানেও স্থানান্তর হতে পারবে।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না। সরকার এরইমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই সিদ্ধান্ত নেবে ক্ষতিগ্রস্ত ভবনের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে।’

প্রসঙ্গত, গত জুলাই মাসের ২১ তারিখ ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাইলস্টোন   বিমান বিধ্বস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close