সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:১৫ পিএম

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইহাট এলাকায় সড়কের নিচু অংশ তলিয়ে গেছে। ফলে পর্যটন এলাকা সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত কয়েকশ পর্যটক আটকে পড়েছেন।

তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিতভাবে ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের সড়কে পানি না সরা পর্যন্ত আপাতত সাজেকেই অবস্থান করতে হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল মঙ্গলবার মাচালং বাজারের পাশে সড়কের ওপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি ছিল। বর্তমানে কমে এসেছে। তবে এ অবস্থায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়। এছাড়া আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, ‘আটকে পড়া অনেক পর্যটক ইতোমধ্যে নৌকা বা বাঁশের ভেলায় করে পার হয়েছেন। যারা গাড়ি নিয়ে এসেছেন তারা আপাতত সাজেকেই অবস্থান করছেন। পানি নামলে সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাজেক   পাহাড়ি ঢল   পর্যটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close