বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা      ● মাধবপুরে ডাক বিভাগের কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৩ আরোহী নিহত      ● অনিরুদ্ধের বিয়েতে ৭৫ বছর বয়সে রজনীকান্তের নাচ      ● ধনকুবের পরিবারের উত্তরসূরিকে বিয়ে, কটাক্ষের মুখে অনিরুদ্ধ      ● কুষ্টিয়ায় এমসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ও আগুন      ● ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদিনহো      ● চার বছরে মোংলা বন্দরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ      ● অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, ডুলির চোখে ১০-এ ১০      ● দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩      ● রসায়ন পড়িয়ে জনপ্রিয় হওয়া সেই ‘শাওন স্যার’ এখন পুলিশ কর্মকর্তা      ● আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ      ● পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু      
না ফেরার দেশে জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার ‘ফ্রাংক মিল’ মারা গেছেন। ৬৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ওয়েস্ট জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপ জেতা স্ট্রাইকার। 

মিলের মৃত্যুর খবরটি আজ নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ ও রুট-ওয়েইস এসেন। এসেন তাদের বিবৃতিতে মিলকে ‘জার্মানির ফুটবলের দূত’ এবং ‘একজন কিংবদন্তি’ হিসেবে উল্লেখ করেছে।

গত মে মাসে গুরুতর হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।

উল্লেখ্য, এসেন ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মিল বরুসিয়া মনশেনগ্লাডবাখ ও ডর্টমুন্ডের হয়েও খেলেছেন। ১৯৯৬ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনেছেন ফরচুনার হয়ে। সব মিলিয়ে ৫০৬ ম্যাচ খেলে ২০১ গোল করেছেন তিনি। ডর্টমুন্ডের হয়ে জিতেছেন জার্মান কাপ।

১৯৯০ বিশ্বকাপজয়ী স্কোয়াডের দ্বিতীয় ফুটবলার হিসেবে পরপারে পাড়ি জমিয়েছেন মিল। তার আগে গত বছরের ২০ ফেব্রুয়ারি মারা যান মিডফিল্ডার আন্দ্রেস ব্রেহেম। পেনাল্টিতে গোল করেই আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেস্তে দিয়েছিলেন ব্রেহেম।

ওয়েস্ট জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপ জিতলেও ইতালিতে হওয়া টুর্নামেন্টটিতে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি মিল। জার্মানির হয়ে সবমিলিয়ে ১৭ ম্যাচ খেলেছেন তিনি। তবে কোনো গোল করতে পারেননি। বিশ্বকাপ ছাড়াও পশ্চিম জার্মানির হয়ে সিউলে হওয়া ১৯৮৮ অলিম্পিকে ব্রোঞ্জ মেডেলও জেতেন তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জার্মানি   বিশ্বকাপ   স্ট্রাইকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close