মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্কুলের নির্মাণসামগ্রী নিয়ম বহির্ভূত ভাবে বিক্রির অভিযোগ       ● ১ দিনে রোপণ হবে ৫ হাজার চারা      ● ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু      ● বিএনপিকে আন্দোলনের ভয় দেখাবেন না      ● ৩ হাজার গ্রাহকের পানির মিটার চুরি      ● মোলাসেস নিয়ে মোংলা বন্দরে এমভি হাই-হং      ● অভিযুক্ত এসআইয়ের হাতে নগদ পুরস্কার      ● সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার       ● ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে      ● সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই      ● কালকিনিতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা      
স্বামীর সঙ্গে ছবি ছড়িয়ে পড়ার পর মুখ খুললেন বুবলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:৪৪ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ৫:৫০ PM

ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাঁদের পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবারের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে শাকিব-বুবলীকে দেখা গেছে বেশ ঘনিষ্ঠ ও স্বাচ্ছন্দ্যে। 

বিশেষ করে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও তিনি সরাসরি কিছু বলেননি। তবে পরে এক অনুষ্ঠানে জানান, তিনি আগেই ১৫ জুন তাঁর ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

এদিকে, অনেক ভক্ত ও সহকর্মী এই ছবি দেখে খুশি প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি ৩ আগস্ট ফেসবুকে শাকিব-বুবলীর কিছু ছবি পোস্ট করে লেখেন:

“এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এল। কিছু সম্পর্কের টান এমনই হয়—সময়, দূরত্ব, নীরবতা কিছুই থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুটি মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই—তারা দুজনেই শেহজাদের মা-বাবা। এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে, আগের চেয়ে একটু বেশি শান্ত, পরিণত ও সম্মানপূর্ণ।”

চয়নিকা আরও লেখেন, সন্তানের পাশে মা-বাবা থাকা যে কোনো মানুষের জন্য প্রশান্তির। তিনি শাকিব-বুবলী এবং তাঁদের সন্তান বীরের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এই আবেগঘন পোস্টের প্রতিক্রিয়ায় বুবলীও প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন। 

তিনি মন্তব্যে লেখেন: “আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কীভাবে? আপনি একজন দারুণ মানুষ। সবসময় দোয়া ও ভালোবাসা।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বুবলী   শাকিব খান   অপু বিশ্বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close