মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
মোলাসেস নিয়ে মোংলা বন্দরে এমভি হাই-হং
প্রতিনিধি, মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে বিদেশি জাহাজ এমভি হাই-হং। জাহাজটি মঙ্গলবার দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানান, পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হাই-হং ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে ৮ হাজার ২৫০ মেট্রিক টন মোলাসেস/চিটাগুড় নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে।

বিকেল থেকে লাইটার করে এ পণ্য ট্যাংকে রিজার্ভ করা হচ্ছে। এরপর মোংলা থেকে ট্রেনে করে যাবে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এটি মোলাসেসের চতুর্থ চালান। বিদেশ থেকে ২০২৪ সাল থেকে সরাসরি মোংলা বন্দরে আসছে মোলাসেস। গোখাদ্যের উপকরণ হিসেবে মোলাসেস/চিটাগুড়ের উত্তরবঙ্গজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। দেশে আখকল থাকলেও মূলত বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে এ চিটাগুড়।

স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম আরও বলেন, নাব্যতা সংকটের কারণে মোংলা বন্দরে বড় জাহাজ আনা সম্ভব হচ্ছে না। তাই অনেক দিন দেরি করে ছোট আকারের জাহাজ ম্যানেজ করে এই মোলাসেস আনতে হয়েছে। ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধি ও সংরক্ষণ করা গেলে আমরা বড় বড় জাহাজ এ বন্দরে আনতে পারব।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close