প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম

নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী মো. হিরন (৪৮)-কে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনের দিকনির্দেশনায় এসআই দীন মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
জানা যায়, সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের নাওতলা গ্রামের মুন্সিবাড়ির মৃত সফিক ড্রাইভারের ছেলে মো. হিরন (৪৮)। ৬০ পিস ইয়াবাসহ পুলিশ আসামি মো. হিরনকে সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের নাওতলা মুন্সিবাড়ি বাকের মিয়া কলোনির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, আসামি মো. হিরনের নামে মাদক আইনে মামলা দিয়ে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ