মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই      ● কালকিনিতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা      ● নতুন বেতন কাঠামোয় বাড়তে পারে বৈষম্য      ● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● রাত হলেই কাশি বাড়ে? অবহেলা নয়      ● যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবাষীকী পালিত      ● ইচ্ছেমতো পেইনকিলার খেলে হতে পারে যেসব ক্ষতি      ● বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ      ● রাজশাহীতে দুই হত্যা: লিটনসহ ৩৪ জনের পক্ষে আইনজীবী      ● শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন      ● এআই দিয়ে তৈরি বাগদানের ছবি, একসঙ্গে দেখা যাবে রাফসান-সুনেরাহকে      ● স্পিডবোট পার্কিংয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা      
সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই
এমপি সরওয়ার জামাল
প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৪:৫৬ PM

পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে আনোয়ারা-কর্ণফুলীকে সবুজে সাজিয়ে তোলা সম্ভব।

‘সবুজে সাজবে দেশ, সুরক্ষিত হবে পরিবেশ’ স্লোগানে চট্টগ্রামজুড়ে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অক্সিজেন সরবরাহ ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন চৌধুরী।

বিদ্যালয়ের শিক্ষিকা শেলী দেবী ও শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আখতারুন্নবী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা মঞ্জুর উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ভিপি মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর ও নুরুল আবছার।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী মিজবাহ উদ্দীন তামিম। গীতা পাঠ করে প্রতীক নাথ এবং ত্রিপিটক পাঠ করে সমৃদ্ধি বড়ুয়া।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close