শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে ছাত্রীসংস্থার জুলাই প্রদর্শনী, যা বলছেন শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:১২ পিএম আপডেট: ০৪.০৮.২০২৫ ৯:৫০ PM

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের বিরোচিত অবদানকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'জুলাই প্রদর্শনীর' আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসংস্থা।

সোমবার (৪ আগস্ট) বিকেল তিনটায় এ প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটির ঢাবি শাখা। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান ব্যানার- ফেস্টুনসহ নানা আয়োজনে ফুটিয়ে তোলা হয়। এছাড়াও, নারী শিক্ষার্থীদের সাহসিকতা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 

এ বিষয়ে সংগঠনটির ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিলো নারীরা। তারা জুলাইয়ে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলো। তাদের অবদানকে স্মরণ করবার জন্যই আমাদের এ আয়োজন। 

শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, আজ বৈরী আবহাওয়ার মাঝেও অনেক নারী শিক্ষার্থী আমাদের প্রদর্শনীতে এসেছে। আবহাওয়া ভালো হলে উপস্থিতি আরও বেশি হতো। তবে আমরা শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। 

ছাত্রীসংস্থার এই প্রদর্শনী বেশ সাড়া ফেলেছে ঢাবি  শিক্ষার্থীদের মধ্যে। বৃষ্টির কারণে শিক্ষার্থীদের অংশগ্রহণ খুব বেশি না হলেও যারা এসেছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। তেমনি এক শিক্ষার্থী মরিয়ম তাবাসসুম। তিনি তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, এটা খুব ইউনিক একটা উদ্যোগ। নানা ছাত্রসংগঠন জুলাই নিয়ে নানা প্রদর্শনীর আয়োজন করলেও নারী শিক্ষার্থীদের অবদান নিয়ে কেউ খুব একটা করেননি। সেদিক থেকে এটিকে অনন্যই বলা চলে। 

উর্মি নামক আরেক শিক্ষার্থী বলেন, ঢাবিতে ছাত্রী সংস্থা প্রকাশ্যে না থাকায় এতদিন তাদের নিয়ে কোন ধারণা ছিল না। তবে আজকের প্রদর্শনীতে এসে ভালোই লাগছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ছাত্রীসংস্থা   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close