বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতে গ্রেপ্তার, বলা হচ্ছে বাংলাদেশের কুখ্যাত অপরাধী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১১:২২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। 

গতকাল রবিবার (০৩ আগস্ট) দেশটির নদীয়া জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতের পুলিশ বলছে, গ্রেপ্তার হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক একজন কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক অভিযোগ রয়েছে। খুন, অপহরণ, জমি দখলের মতো গুরুতর অভিযোগে দীর্ঘদিন ধরে তাকে বাংলাদেশ পুলিশ খুঁজছে। তিনি তার নাম ও পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে রেখেছিল নিজেকে।

পুলিশ আরও জানায়, হাসেম আলি ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে আত্মগোপন করে আছেন— সেই খবর পেয়েই স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায় এসটিএফ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

যদিও গ্রেপ্তারকালে ওই বাংলাদেশির কাছে কোনো ভারতীয় নথি ছিল না। তবে পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হাসেম আলি মল্লিক স্বীকার করেছেন, বাংলাদেশে অপরাধের পর তার বিরুদ্ধে মামলা চলছিল। সেই মামলা থেকে বাঁচতেই ভারতে পালিয়ে আসেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close