বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
বিশেষ দৃশ্যের আগে কয়েক সপ্তাহ না খেয়ে থাকেন পার্ক বো-গাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১১:০২ AM আপডেট: ০৪.০৮.২০২৫ ১১:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের আলোচিত কোরিয়ান সিরিজ When Life Gives You Tangerines মুক্তির পরপরই বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। ১৬ পর্বের এই সিরিজটি ৭ মার্চ মুক্তির পর দীর্ঘ সময় নেটফ্লিক্সের শীর্ষ তালিকায় অবস্থান করে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান জনপ্রিয় কোরিয়ান তারকা আইইউ (IU) এবং পার্ক বো-গাম।

সম্প্রতি ১ আগস্ট এই দুই তারকা উপস্থিত হন জনপ্রিয় সংগীতভিত্তিক টক শো The Seasons: Park Bo-gum Cantabile এ। সেখানে অংশ নিয়ে একে অপরের সঙ্গে খুনসুটি ও মজার আলোচনায় মেতে ওঠেন তারা।

আইইউ মজার ছলে বলেন, “তোমার জন্য চর্মরোগ, কমেডি আর জাদুবিদ্যার দুনিয়া দুশ্চিন্তায় আছে।” জবাবে পার্ক বো-গাম বলেন, “শুনেছি, আমার দিকে তাকালেই নাকি মানুষের বলিরেখা উধাও হয়ে যায়, ত্বক টানটান হয়ে ওঠে!”

তার এই নিখুঁত ত্বকের রহস্য নিয়েই আগ্রহী দর্শক ও সহ-অভিনেত্রী আইইউ। অনুষ্ঠানে পার্ক জানান, ক্যামেরার সামনে নিখুঁতভাবে ধরা দিতে তিনি শুটিংয়ের আগের দিন পর্যন্ত কিছু খান না। এমনকি পানি পর্যন্ত পান করেন না, যাতে মুখে কোনো ব্রণ বা ফোলাভাব না দেখা দেয়। গুরুত্বপূর্ণ দৃশ্যের আগে কয়েক সপ্তাহ পর্যন্ত খাবার গ্রহণ একেবারে এড়িয়ে চলেন তিনি।

আইইউ তার এই স্বীকারোক্তিতে বিস্মিত হয়ে বলেন, “তুমিও এটা করো!” পার্ক জানান, তিনি মনে করেন, শুটিংয়ের সময় পানি কম পান করলে নিজেকে আরও চনমনে মনে হয়। তবে রেকর্ডিংয়ের সময় তিনি প্রচুর পানি পান করেন।

শোর শেষ পর্বে চমক

১ আগস্ট প্রচারিত হয় “Park Bo-gum Cantabile” এর শেষ পর্ব। অনুষ্ঠানে স্মৃতিচারণা করতে গিয়ে পার্ক বলেন, তার সবচেয়ে স্মরণীয় অতিথি ছিলেন জাং ডেউল লে। মজার ছলে তিনি বলেন, “তাকে দেখে আমার বিয়ের আংটি খুলে ফেলার চিন্তা হয়েছিল!” পরে বিষয়টি সামলে নিয়ে নবদম্পতিকে শুভকামনা জানান এবং ব্যাখ্যা করেন যে, তিনি শুধুই কৌতুক করছিলেন।

এ পর্বে চমক হিসেবে দেখা যায় জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য ভিকে। তিনি ভিডিও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে অনুষ্ঠান ও পার্ক বো-গামের প্রতি শুভেচ্ছা জানান।

পার্ক বো-গাম কে?

৩২ বছর বয়সী পার্ক বো-গাম বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কোরিয়ান তারকা। তিনি ২০১১ সালে Hello Monster দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর Love in the Moonlight, Encounter, Record of Youth, ও Good Boy এর মতো জনপ্রিয় প্রকল্পে কাজ করেন। গানেও তার ব্যাপক উপস্থিতি রয়েছে।

চলতি বছরের আলোচিত কোরিয়ান সিরিজ "When Life Gives You Tangerines" মুক্তির পরপরই বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। ১৬ পর্বের এই সিরিজটি ৭ মার্চ মুক্তির পর দীর্ঘ সময় নেটফ্লিক্সের শীর্ষ তালিকায় অবস্থান করে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান জনপ্রিয় কোরিয়ান তারকা আইইউ (IU) এবং পার্ক বো-গাম।


নির্মাতা কিম উন-সিয়ক ষাটের দশকের দুই তরুণ-তরুণীর জীবনভিত্তিক একটি আবেগময় কাহিনি তুলে ধরেছেন এই সিরিজে। চরিত্র আ সন ও গোয়ান সিককে ঘিরে আবর্তিত হয় গল্প, যাতে নেই কোনো রহস্য কিংবা চমক— আছে কেবলই জীবনের বাস্তবতা ও স্মৃতিময়তা। নির্মাতার ভাষায়, এটি তাঁদের বাবা-মা ও দাদা-দাদিদের প্রজন্মের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রচেষ্টা।

তথ্যসূত্র: The Indian Express, South China Morning Post

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  পার্ক বো-গাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close